মিডিয়া স্টার্টআপ হাস্টল অধিগ্রহণ করলো হাবস্পট

৫ ফেব্রুয়ারি, ২০২১ ০১:৪৮  
বিপণন সফটওয়্যার কোম্পানি হাবস্পট প্রযুক্তি মিডিয়া স্টার্টআপ হাস্টলকে অধিগ্রহণ করছে। স্টার্টআপটি কর্তৃক প্রকাশিত একই নামের নিউজলেটার বেশ জনপ্রিয়। সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, স্টার্টআপটির মূল্য প্রায় ২৭ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে। যদিও হাবস্পট অধিগ্রহণের বিষয়ে টুইট করলেও চুক্তির মূল্য সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। দ্য হাস্টলের প্রধান নির্বাহী কর্মকর্তা স্যাম পার লিখেছেন, আমার ক্যারিয়ারের প্রথম থেকে আমি আর্থিক বিষয়ে স্বচ্ছ ছিলাম। তবে এই বিষয়ে কোনো তথ্য জানাতে পছন্দ করছি না। তাই আমরা দামের কোনো তথ্য প্রকাশিত করছি না এবং হাবস্পটও এ বিষয়ে সম্মত হয়েছে। বর্তমানে দ্য হাস্টল নিউজলেটারের ১৫ লাখ সাবস্ক্রাইবার আছে। এটি ট্রেন্ডস নামে সাবস্ক্রিপশন ও মাই ফাস্ট মিলিয়ন নামে পডকাস্ট সুবিধাও রয়েছে। হাবস্পট স্টার্টআপটিকে বিশ্বের বৃহত্তম বিজনেস কনটেন্ট নেটওয়ার্ক হিসেবে তৈরি করতে চায়। ডিবিটেক/বিএমটি